শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদারের সাক্ষাৎকার

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
নভেম্বর ৮, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার। চেয়ারম্যান হিসাবে মনোনীত হওয়ার পর “পাহাড়ের খবর”-এর সাথে একান্ত সাক্ষাৎকারে পত্রিকার সম্পাদক এম. কামাল উদ্দিন, প্রকাশক জিয়াউর রহমান জুয়েল ও রকিব উদ্দিন রকি’র প্রশ্নের জবাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজে উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানসহ দায়িত্বকালে পরিষদকে পরিচালনা করার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রশ্ন: স্যার, কেমন আছেন?
উত্তর: ভালো আছি।

প্রশ্ন: আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের নিযুক্ত রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান। কেমন অনুভূতি হচ্ছে?
উত্তর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আজ আমি এই চেয়ারে বসতে পেরেছি, এজন্য সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

প্রশ্ন: আপনার আমলে কেমন পরিষদ হবে বলে আশা করা যায়?
উত্তর: আমি চাই রাঙামাটিতে অসম্প্রদায়িক ও বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

প্রশ্ন: আপনার পরিষদের অগ্রাধিকার প্রকল্পগুলো কী কী হবে?

উত্তর: অতীতে কি হয়েছে সে কথা আমি বলব না, আমি বলবো আমার কথা। আমাকে সবাই পছন্দ ও মনোনীত করেছেন। আমি চেষ্টা করবো শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটনের উপর বেশি প্রধান্য দিতে। এই খাতগুলোতে উন্নয়ন ছাড়া আমরা সঠিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এ এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং পর্যটনের সুবিধা না পায়, ততক্ষণ রাঙামাটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না।

প্রশ্ন: পূর্ববর্তী পরিষদে দুর্নীতির অভিযোগ ছিল, এই বিষয়ে আপনার অবস্থান কী?
উত্তর: আমি অনিয়ম ও দুর্নীতিকে ঘৃণা করি এবং যতক্ষণ দায়িত্বে থাকবো, অনিয়মের বিরুদ্ধে কঠোর থাকবো। আগের পরিষদের কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তবে শাস্তির আওতায় আসা উচিত বলে আমি মনে করি। আমি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই।

উল্লেখ্য: সরকার পরিবর্তনের তিন মাস পর, অবশেষে অন্তর্বর্তীকালীন তিনটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ২০২০ সালের ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপনে গঠিত পরিষদ বাতিল করে, রাষ্ট্রপতির আদেশক্রমে ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে নতুন আদেশ জারি করা হয়েছে। এতে রাঙামাটিতে অবসরপ্রাপ্ত জেলা কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

খাগড়াছড়িতে ‘আশা’র মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

দীঘিনালায় ছাত্রলীগের এক নেতার পদত্যাগ

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

বাঘাইছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম কাউন্সিল অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: