রবিবার , ১০ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১০, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া দীর্ঘ ৬ বছর পর আগামীকাল সোমবার নিজ এলাকা রামগড় আসছেন।

বিএনপি সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপি নির্বাচনী প্রচারণার সময় রামগড় বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার উপর আ’লীগের হামলার ৬ বছর পর রামগড়ে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ওয়াদুদ ভুইয়া।

পৌর যুবদলের আহবায়ক জামাল উদ্দিন শামীম জানান, প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়া ৬ বছর পর রামগড়ে আসছেন। এতে উজ্জিবিত রামগড়বাসী। বিগত ২০১৮ সালে বিএনপির প্রচারণায় ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনার পর ওয়াদুদ ভুইয়ার উপস্থিতিতে এটিই হবে বিএনপির বড় সম্প্রীতি সমাবেশ।

রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুইয়া জানিয়েছেন, আগামীকাল সোমবার বেলা ২টায় রামগড় বাজার বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন ওয়াদুদ ভুইয়া। এর মধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার আগমন ঘিরে রামগড় উপজেলা জুড়ে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। ইতিমধ্যে প্রিয় নেতাকে বরণে রামগড়ের পথে পথে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণ নির্মাণের কর্মযজ্ঞ চলছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে  নির্বাচনী প্রচারণার সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার উপর হামলা করে আ’লীগের নেতার্মীরা। ওইদিন দুপুর ১২টার সময় ওয়াদুদ ভূইয়া পায়ে হেটে কবরস্থান এলাকা থেকে বাজারের বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে রামগড় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে ওয়াদুদ ভূইয়া নিজেদের নেতাকর্মীদের শান্ত থাকার আনুরোধ জানান। এসময় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর ওই দিন মামলা দিয়ে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ৫৫ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

খাগড়াছড়িতে সেনাবাহিনী’র কুচকাওয়াজ ও নবীন সেনা সদস্যদের শপথগ্রহণ 

সিএইচটি সুপ্রিমসংঘ কাউন্সিলের প্রথম কার্যনির্বাহী সভা

চিৎমরম জামে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন 

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

শিক্ষা বিস্তার ও বেকার জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় কাজ করছে বিজিবি

কাপ্তাইয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

কর্ণফুলী সরকারি কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের ইফতার মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: