বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ১৩, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শ্রেণী কক্ষের তালা ভেঙে বৈদ্যুতিক পাখা চুরি হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর এক সপ্তাহ আগে পাশ্ববর্তী রূপাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাতা জানান, সকালে বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা জানায় দ্বিতীয় তলার শ্রেণী কক্ষের দরজা খোলা।  গিয়ে দেখতে পাই দরজার তালা ভেঙ্গে  দুষ্কৃতকারীরা দুই রুমের ১০টি বৈদ্যুতিক পাখা নিয়ে গেছে। বিষয়টি শিক্ষা অফিসার সহ স্থানীয়দের অবগত করেছি।

উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ বলেন, চুরির বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, চুরির ঘটনা তিনি জেনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

স্বাধীনতা দিবসে দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

কাপ্তাই হ্রদে নৌকা দুর্ঘটনা, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

তফসিল ডিসেম্বরে, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: