বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির কাউখালী প্রেস ক্লাব থেকে ওমর ফারুক বহিষ্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
নভেম্বর ২৭, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও নারী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের ওঠায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

আজ (২৭) কাউখালী প্রেস ক্লাব থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েলের সাক্ষর রয়েছে।

গত ১৮ নভেম্বর সকালে কাউখালী প্রেস ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওমর ফারুক দৈনিক যুগান্তর, দৈনিক সাঙ্গু ও দৈনিক রাঙামাটি পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ওমর ফারুকের বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ তুলেছেন। এবং রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

কাউখালী প্রেস ক্লাব নের্তৃবৃন্দ মনে করেন- সাংবাদিকতার সন্মানজনক পেশাকে ওমর ফারুক দীর্ঘদিন যাবত কলুষিত করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর তাকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সর্তক করা গেলেও তার অনৈতিক কর্মকান্ড থেমে থাকেনি। এতে পেশাদার সাংবাদিকদের সংগঠন কাউখালী প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েন। যা সাংবাদিকতার মতো মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করে।

এমতাবস্থায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র বিরোধী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও নারী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় সাংগঠনিক এই ব্যস্হা নেয়া হয়েছে।

ভবিষ্যতে ওমর ফারুকের কোন ধরণের অনৈতিক কর্মকান্ডে ভুক্তভোগীরা আইনী প্রতিকার পাওয়ার অধিকার রাখেন। ওমর ফারুকের অনৈতিক কর্মকান্ডের সাথে অন্য সাংবাদিকদের সম্পৃক্ত না করার জন্যও সকলকে সতর্ক দৃষ্টি রাখার এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানিয়েছেন কাউখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৩০ বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী পেল মারমা ভাষার বই

জুরাছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন

লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান: মিললো ৭ কোটি টাকার লোন জালিয়াতির প্রমাণ

বছরের পর বছর বিদ্যুৎ ভোগান্তির শিকার লংগদু ও বাঘাইছড়িবাসী

রাঙামাটিতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে ধ্বস, নিন্মাঞ্চল প্লাবিত

কাপ্তাই শিল্পকলা একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রামগড়ে ২ শতাধিক শিশুকে কুরআনের সবক প্রদান

পদবী না পেয়ে রাঙামাটি মহিলা দলের ৫০ সদস্যর পদত্যাগ

রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া

error: Content is protected !!
%d bloggers like this: