শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৩০, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি। শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১০নং কিচিং পাড়া এলাকায় ইউপিডিএফ মূল দল এবং জেএসএস মূলের মধ্যে এক বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এতে দু’পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী ব্যাপক গোলাগুলি বাঁধে। এসময় ইউপিডিএফ (মুল) এবং জেএসএসের মধ্যে গোলাগুলিতে জেএসএসের ৪-৫ জন আহত হওয়ার খবর শুনা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে ইউপিডিএফের মুল দলের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০জন এবং জে এসএস মুল দলের কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে প্রায় ১০০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে জানা যায়। সূত্রে জানা যায়, ইউপিডিএফ মুল দল পরিকল্পিত হামলায় এই গোলাগুলিতে লিপ্ত হয়েছে।

সূত্রে জানা যায়, ইউপিডিএফ মুলদল পরিকল্পিত হামলায় জেএসএসের ৪-৫ জন গুরুতর আহত হয়েছে পরবর্তীতে জেএসএসের আরো কিছু সদস্য (১৫-১৬ জন) উক্ত স্হানে গিয়ে শক্তি বৃদ্ধি করে গোলাগুলিতে অংশ নেন। অপরদিকে ইউপিডিএফ ঘটনা ঘটিয়ে পিছনে সরে গিয়ে হলেন্দ্র কাবর্বারি পাড়া এবং বালু আদাম এলাকায় চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, বর্তমানে ওই স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়দের মধ্যে আতংক কাটেনি। তবে এই সংঘর্ষের ঘটনায় সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল বিলম্বিত বা বাধাগ্রস্ত হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ও এসপি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, সাজেকে গোলাগুলি হয়েছে তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রত্যন্ত দুর্গম এলাকা হওয়াতে খবরা-খবর পাওয়া দোষকর। তবে গোলাগুলি হয়েছে সেটা সত্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারিগর শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে– আবুল খায়ের

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

বরমা বাইনজুরি দরবারে আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.)-এর ৩৭তম বার্ষিক ওরশ সম্পন্ন

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা জরিমানা

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেসক্লাবের মানববন্ধন

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

কাপ্তাই বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

ঈদগাঁওয়ে একই স্কুল থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪ জন

error: Content is protected !!
%d bloggers like this: