সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বিজয় দিবস ও স্কলারশিপ পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুল এ মহান বিজয় দিবস ও জোন কমান্ডার্স স্কলারশিপ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৬ ডিসেম্বর) উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার ও অটল ছাপ্পান্ন এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি।

উক্ত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে কাপ্তাই উপজেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা বিজয় দিবস প্যারেড এবং মনোজ্ঞ ডিসপ্লে  প্রদর্শন করেন। পরবর্তীতে জোন  কমান্ডার, জোন কমান্ডার্স স্কলারশিপ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর’২৪ ইং তারিখ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’২৪  প্রতিযোগিতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কাপ্তাই উপজেলা সহ আশপাশের উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকেও শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। স্কলারশিপ অনুষ্ঠিত হয় দুইটি বিভাগে। ‘ক’ বিভাগ- ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ – ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত।  উক্ত প্রতিযোগিতায়  স্কুল ও মাদ্রাসাসহ অংশ গ্রহণ করেছিল ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ২৮ টি স্কুল ও মাদ্রাসা থেকে ২ বিভাগে মোট ৮৯ জন বৃত্তি পেয়েছে। এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮৩ জন। ট্যালেন্টপুল হতে ‘ক’ বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে অন্যতম সেরা শিক্ষার্থী হয়েছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এর তৃতীয়  শ্রেণীর শিক্ষার্থী  বিশারদ তঞ্চঙ্গা। ‘খ’ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী  স্কুল কাপ্তাই  এর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা। মোট ২৯ জন শিক্ষার্থী স্কলারশিপস্কলারশিপ পেয়ে সেরা স্কুল হিসেবে ১ম স্থান অধিকার করেছে ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই। ‘১৮ জন শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এণ্ড কলেজ, কাপ্তাই ২য় সেরা স্কুলের পুরষ্কার অর্জন করেছে। উক্ত অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবরা  উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সবাইকে কাপ্তাই জোনের জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি জোন কমান্ডার্স স্কলারশিপে বিভিন্ন বিভাগে বৃত্তিপ্রাপ্ত  ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটসের আয়োজন / কাউখালীর ১৩ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফলোআপ / নানিয়ারচরে বিদ্যুতের খুঁটি ঘেঁষা বহুতল ভবন নির্মাণের কাজ স্থগিত

কাপ্তাই বিএসপিআই এ চলমান প্রকল্প পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী

মনোনয়নপত্র অনলাইনে দাখিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ রাজস্থলীর সাবেক মেম্বার

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

error: Content is protected !!
%d bloggers like this: