সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

তাবলীগ জামাতের সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে রামগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

সম্প্রতি টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও  স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রামগড় বাজারে  সর্বস্থরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে হাজারো তাওহীদি জনতা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত ও ইসরায়েল পন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, অন্যথায় ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন। এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান বক্তারা।

মাওলানা আবদুল হান্নান মানছুরের সঞ্চালনায় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রামগড় কোট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জাহাদী, কালাডেবা মাদ্রসার পরিচালক মাওলানা আবুল বশর, ফেনীরকুল মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, বলিপাড়া মাদ্রসার পরিচালক মাওলানা ক্বারী নুর হোসেন, খাগড়াবিল জামে মসজিদ খতিব মাওলানা তাজুল ইসলাম, রামগড় কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেকসহ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমাদেন আলেম-ওলামারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে প্রত্যয়নপত্র দিলো রাঙামাটি জেলা জামায়াতের আমীর

দীঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধশত পরিবার পেলে ইফতার সামগ্রী

রাঙামাটিতে নির্মাণ করা হচ্ছে বিপজ্জনক পানির ট্যাঙ্ক

চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে নতুন ৭ আইন কর্মকর্তা নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

স্থানীয় সরকার দিবসে কাপ্তাইয়ে উন্নয়ন মেলা

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী রাঙামাটিতে শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: