শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিল দীঘিনালা সেনা জোন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৮, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কবাখালী ইউনিয়নের আলীনগর কবাখালী মৈত্রী বিহার সংলগ্ন মাঠে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেন।

শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইষ্ট বেবী টাইগার্সের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক(পিএসসি)।

এ সময় তিনি বলেন, মানবিক বিবেচনায় অসহায় শীতার্ত মানুষের কষ্ট দূর করতে দীঘিনালা সেনা জোন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এর অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক আরো বলেন, সেনাবাহিনী শান্তি সম্প্রতি উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যৎও পাশে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন বই হাতে উচ্ছ্বসিত রামগড়ের শিক্ষার্থীরা

জমকালো আয়োজনে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

রামগড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

কাউখালীর কলমপতি কাঠব্যবসায়ী সমিতি / পলাতক আ.লীগ নেতারা, অফিসে বিক্ষুব্ধদের তালা, ১৬ বছরের হিসাব আর নতুন কমিটি দাবি

মুজিব সরকারের ভুল পদক্ষেপে পাহাড়িদের মনে সন্দেহের বীজ দানা বাঁধে

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

কাপ্তাইয়ের ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

রাঙামাটিতে আজকের পত্রিকার ২ বছর পূর্তি পালন

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেকেন্ড লেফটেন্যান্ট হলেন প্রভাষক আবু তালেব

error: Content is protected !!
%d bloggers like this: