মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাইনী নদী খননের মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট অনুসন্ধ্যানে মাঠে দুদক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

মাইনী নদী খননের মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট অনুসন্ধ্যানে মাঠে দুদক। গত সোমবার রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধ্যানে যান লংগদু মাইনী নদী খনন মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট দেখতে।

দুদক সূত্রে জানান যায়, মাইনী নদী খননের মাটি দিয়ে লংগদুতে কাপ্তাই লেক ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), রাঙামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রথমে টিম সরাসরি লংগদুর মাইনীমুখ বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই লেকের ভরাটকৃত অংশ সরেজমিনে পরিদর্শন করে। এরপর টিম অভিযোগের সত্যতা যাছাইয়ের জন্য স্থানীয় বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, বাজার চৌধুরীর সাথে কথা বলেন।

তারা জানান, আলোচ্য জমিটুকু কাপ্তাই লেকের অংশ।পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কেন, কিভাবে এই জমি ভরাট করেছে তা তাদের জানা নেই। অভিযান চলাকালে, ভরাটকৃত জমির পার্শ্ববর্তী মাইনীমুখ মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং কমিটির সদস্যবৃন্দ দাবি করেন, আলোচ্য জমির এক একর তাদের বন্দোবস্তকৃত এবং উক্ত জমি ভরাটের জন্য জেলা পরিষদ হতে ২০লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। এই সংক্রান্ত কোন ডকুমেন্ট তারা এনফোর্সমেন্ট টিমকে দেখাতে ব্যর্থ হয়েছেন। অপরদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, উক্ত জমিতে তাদের পরিষদের ৫০শতক জায়গা রয়েছে। কিন্তু তিনি জমি ভরাটের সাথে তার এবং ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে, এখানে আগে বছরের ছয় মাস পানি থাকতো। এই অংশে চারটি ঘাট ছিল। ঘাটে হাটবার এবং অন্যান্য দিনে নৌকা ভিড়তো।এই জায়গাটুকু ভরাট করার ফলে জনগণের ব্যাপক ভোগান্তি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। উক্ত জমি ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা এবং উচ্চ আদালতে রিট মামলা চলমান রয়েছে।

এদিকে মাইনী নদী খনন মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট করার মূল হোতা মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল দুদক অনুসন্ধ্যান টিমকে ভুল ব্যাখা দিয়েছেন সে বাঁচার জন্য। মাইনী নদী ড্রেজিংয়ের মাটি ভরাট করার মূল পরিকল্পনাকারী হলেন কমল। কমল চেয়ারম্যানকে আইনের আওতায় আনা হলে সবকিছু বের হয়ে আসবে বলছেন স্থানীয় লোকজন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি ‎কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল 

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাপ্তাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও কম্বল বিতরণ

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

খাগড়াছড়ি বিএনপির বিবৃতি, ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

জুরাছড়ির দুর্গম পাহাড়ে সেনা বাহিনীর চিকিৎসা সেবা ও প্রীতিভোজ

ফারুয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: