বুধবার , ১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বছর বিদায়-বরণে মুখরিত কাপ্তাই, পর্যটনে নতুন হাওয়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ১, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

জুলাই – আগস্টের ধাক্কা সামলিয়ে বছরের শেষ দিন এবং নতুন ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এবং বুধবার (১ জানুয়ারি) কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বলতে গেলে বছরের শেষ দিনে কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটেছে।

সরেজমিনে মঙ্গলবার বিকেল ৩ টায় গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সাথে কথা হয়। তিনি বলেন, আমরা স্কুলের শিক্ষকরা এবং তাঁদের পরিবার মিলে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে এসেছি। আসলে কাপ্তাই খুবই সুন্দর জায়গা। এখানে প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে।

এদিকে এদিন বিকেল ৪ টায়  কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইসে গিয়ে দেখা যায় এখানেও অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রাম মহানগর এলাকার আগ্রাবাদ হতে বেড়াতে আসা ব্যবসায়ী দম্পতি ইকবাল -নুসরাত বলেন, এইবার বছরের শেষ দিনে পরিবার পরিজন নিয়ে আমরা কাপ্তাইয়ের লেক প্যারাডাইসে   ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে আমাদের।

অন্যদিকে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। এসময় পরিবার নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। এসময় তিনি বলেন,  প্রকৃতি তাঁর আপন মাধুরি দিয়ে সাজিয়েছে কাপ্তাইকে। কাপ্তাইয়ের সবুজ পাহাড়, অনিন্দ্য সুন্দর কাপ্তাই লেক, লুসাই কন্যা কর্ণফুলির অপরুপ সৌন্দর্য আমাদের হৃদয়কে প্রফুল্লিত করেছে।

নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার বলেন,  গত সপ্তাহ হতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের পড হাউজ গুলো কোন খালি নেই। বছরের শেষ দিনে প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে।

কাপ্তাই বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, সংকট কাটিয়ে কাপ্তাই পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

এ ছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র, লেকশোর,  লেকভিউ, রিভার ভিউ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুতে প্রচুর পর্যটকের দেখা মিলেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

মহালছড়ির গহীন পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আওয়ামীলীগ উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী, বিএনপি অপ-প্রচারে লিপ্ত-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

লংগদুতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণ নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘাইছড়িতে মাদকসহ আটক ৪

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

কাপ্তাইয়ের রেশমবাগানে টেকসই পানি প্রকল্পের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: