বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগানকে সামনে রেখে, রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানিুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা টাউন হলের সামনে এসে শেষ হয়, পরে টাউন হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর হলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তংচগ্যা সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি।

এছাড়াও উপস্থিত আছেন, উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান শেখ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, মোঃ ছগীর আহমদ, জেলা বিএনপির সদস্য, চাইথোয়াইপ্রু মারমা, উপজেলা যুবদলের সভাপতি, শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক, উজ্জ্বল কান্টি তংচগ্যা, স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক, মোঃ মিনহাজ, কৃষক দলের সভাপতি, বিশু সাহা,সহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বললেন, ছাত্রদল গঠনের পর থেকে ছাত্র রাজনীতিতে সক্রীয় ভূমিকা রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল রাজনীতিতে এগিয়ে গেছে। প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে। ১৬ বছরের আওয়ামীলীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। আওয়ামীলীগের গুম, খুনের শিকার হয়েছে যারা তাদেরকে আজকে স্মরন করতে হচ্ছে। তাদের পরিবারগুলি নিঃস্ব হয়ে গেছে। দেশের অর্থনীতি কাঠামো ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে, এদেশের মানুষকে নিঃস্ব করে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের বাংলার মাটিতে ঠাই নেই। তাদের বিচার না হলে জুলাই আগষ্টের নিহতদের আত্মার শান্তি পাবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

মহালছড়ির মুবাছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

রাঙ্গামাটি জেলা এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপ‌দেষ্টা বরাবর স্মারকলিপি

লংগদুতে অবৈধ টিলা কর্তনে অভিযান: দুইজনকে অর্থদণ্ড

বন্যার্তদের পূনর্বাসন সহায়তা দিয়েছে ২০ ইঞ্জিনিয়ারিং  কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত 

সাংবাদিক জহুরুল হক আর নেই

error: Content is protected !!
%d bloggers like this: