বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির মানিকছড়িতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

রাঙামাটির মানিকছড়িতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু ঘটে। বুধবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে গিয়ে যুবক মোঃ কাজল (১৮) ওরফে বাসুর মৃত্যু ঘটে। পুকুরে গোসল করতে গিয়ে আর উঠে আসেনি এখবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকার মানুষ তাকে খুজতে পুকুরে কাচকি জাল ফেলে তার মৃত দেহ উদ্ধার করে। এঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টায় মোঃ কাজল নামের যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সে আর ঘরে ফিরে আসেনি। তখন তার পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে স্থানীয়দের সহযোগিতা পুকুরে কাচকি জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় ২-৩ ঘন্টা ব্যাপী খোজাখুজির পর বেলা ৩টায় মৃত অবস্থায় কেচকি জালে উঠে আসে। স্থানীয়রা কাজলকে পুকুর থেকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ মোঃ আলমগীর জানান, মোঃ কাজল নামের এক যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে সবাই মিলে পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় প্রচারণা

লংগদুতে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

সত্যিই সেই মেয়েটি অকালে হারিয়ে গেলো!

জীবতলীতে স্কুলড্রেস ও অর্থ বিতরণ সেনাবাহিনীর

৩ মাস ধরে বেতন পাচ্ছেন না কাপ্তাইয়ের পাড়া কর্মীরা

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর

বাঘাইছড়িতে গড়ে তোলা হয়েছে মাছের অভয়াশ্রম

বিলাইছড়ির মনোরম স্বর্গপুর ঝর্ণাঃ যেখানে ৭ টি ঝর্ণার জলধারা মিশে গেছে কাপ্তাই লেকে

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও আদিবাসী কোটার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: