মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চুলার আগুনে রাজস্থলীতে তিন বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শীলছড়ির খিয়াং পাড়ায় রান্নার চুলার আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে অনুমানিক ১১টার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ার অংফু খিয়াংয়ের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অংফু খিয়াংয়ের বসতঘরে রান্না ঘরের চুলা থেকে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ায় পাশের চিংহ্লাঅং খিয়াং ও সাজাই খিয়াংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া বাড়ির মালিক সাজাইউ খিয়াং বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকারসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বাড়ি থেকে কিছুই বের করতে পারিনি। এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ -১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে মানুষ হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রাজস্থলী ফায়ার স্টেশন অফিসার আবদুল গনি জানান, ঘিলাছড়ি খিয়াং পাড়ার বসতবাড়িতে আগুন লাগার খবর আমরা পাইনি। খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতাম।

অগ্নিকাণ্ডের বিষয়ে ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, অংফু খিয়াংয়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে আমি জেনেছি। মুহূর্তের মধ্যে আগুনে পাশাপাশি থাকা ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

‎রাঙামাটি ধনপাতা বনবিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে সাবেক যুগ্ন জজ দীপন দেওয়ান

ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটি পুনর্গঠন

রাঙামাটি শহরে ছাত্রলীগ নেতা খুন

বিলাইছড়িতে মানসম্মত শিক্ষা বিষয়ক সভায় মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে নানান আয়োজন

ফের বাজার তদারকিতে কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বালুখালী চ্যাম্পিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: