বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছে– জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছেন, সেই ৫২ হতে শুরু হয়ে ২৪ এর জুলাই আগস্ট এ ছাত্ররা দেখিয়ে দি়ল, তাদের রক্ত কখনো বৃথা যায়না।

তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে  ৪ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব এর সমাপনী দিনে যুব সমাবেশ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরোও বলেন, ছাত্র এবং যুবকরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তবে দেশকে বদল  করার  আগে নিজেদেরকে বদলাতে হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত  বিএসপিআই এর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো: হোসেন। পরে জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এদিকে তারুণ্যের উৎসব এর শেষ দিনে মেলা মঞ্চে সন্ধ্যা হতে রাত ৯টা অবধি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর উদ্যােগে রাজস্থলীতে হেডম্যান-কার্বারী সম্মেলন

কাউখালীতে ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের ডলুছড়িতে শীতবস্ত্র দিল ‘কিছু মুখের হাসি’

ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

হরতাল অবরোধের বিরুদ্ধে রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 

পারিবারিক কলহের জেরে কাপ্তাইয়ে গৃহবধূর আত্মহত্যা

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

পার্বত্য উপদেষ্টার সাথে রাঙামাটি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে রাঙামাটিতে ভারীবর্ষণের আশংকা

error: Content is protected !!
%d bloggers like this: