বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বিসিক রাঙামাটি জেলা কার্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিসিক রাঙামাটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নিয়েছে ৫০টি স্টল। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বিশেষ ভাবে স্থান পেয়েছে মৃৎশিল্প, হস্তশিল্প, গৃহস্থালি পণ্য, হাতে তৈরি গহনা ও তৈরি পোশাক।

উদ্বোধনকে কেন্দ্র করে বিসিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিক রাঙামাটি জেলার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট লুৎফুন্নেসা বেগম ঝিমী। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মু. শিবলী নোমান, জেলা পরিষদ সদস্য হাবীব আজম, সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য বাদল দাশ, সদস্য বৈশালী রায় প্রমুখ। উদ্যোক্তাদের মধ্য বক্তব্য রাখেন কংকনা চাকমা, মনোয়ারা বেগম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে ছাত্রদলের প্রচারণা

কাউখালীতে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা করলেন দীপংকর তালুকদার

গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

রামগড়ে আরো ৮১ পরিবার পেলো জমিসহ আশ্রয়ণের ঘর

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাঘাইছড়িতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাঙামাটির জেন্ডার সমতা জলবায়ু জোট কমিটি গঠন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

error: Content is protected !!
%d bloggers like this: