শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মসজিদে ফ্যান বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও আতিকুর রহমান 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

আসন্ন গ্রীষ্ম মৌসুমে ও পবিত্র রমজান মাসে আরামদায়ক ভাবে নামাজ আদায়ের সুবিধার্থে কাউখালী উপজেলার ত্রিশটি মসজিদে সিলিং ফ্যান প্রদান করেছে কাউখালী উপজেলা প্রশাসন।

আজ (শুক্রবার, ২৮ ফেব্রূযারী) এ উপলক্ষে এক সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, কৃষি অফিসার রাসেল সরকার, সমাজ সেবা কর্মকর্তা সাহাব উদ্দিন হোসাইন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর গিয়াস উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ৩১টি মসজিদের মসজিদ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী গ্রীষ্ম মৌসুমে ও পবিত্র মাহে রমজানে গরমে মুসল্লীদের যেন কষ্ট না হয় এ লক্ষ্যে সিলিং ফ্যান প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৩১টি মসজিদে ১৩৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

কাউখালী উপজেলায় এই প্রথম কোন সরকারী কর্মকর্তার এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগে নেয়ায় সর্বত্র প্রশংসায় ভাসছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানিয়েছেন- কাউখালী উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও শিক্ষা সামগ্রী নেই সে সকল প্রতিষ্ঠানেও চাহিদা নিরুপন করে ফ্যান ও শিক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগে নেয়া হয়েছে।

কাজী আতিকুর রহমান গেল নভেম্বরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলার চারটি ইউনিয়নের প্রায় সব এলাকায় সরজমিনে পরিদশন করেন। এবং এলাকার চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় বেশ সুনাম অর্জন করেছেন কাউখালীবাসীর কাছ থেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খেদারমারায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন

কাপ্তাইয়ে চেয়ারম্যান পদে নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন নির্বাচিত

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার

জীবতলীতে স্কুলড্রেস ও অর্থ বিতরণ সেনাবাহিনীর

বিলাইছড়ির দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

পাহাড়ে চাঁদাবাজির অর্থনীতি: সশস্ত্র গোষ্ঠীর ভীতি আর নীরবতায় অপরাধের অভয়ারণ্যে পাহাড়

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পাহাড় কেটে সাবাড় করছে সিন্ডিকেট, হাত গুটিয়ে বনবিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: