শনিবার , ৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মার্চ ৮, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর দেড় ঘটিকায় বিলাইছড়ি বাজারে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক মো. তানভীর হোসেন।

এসময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর রশিদ, ক্যাশ-মেমো ইত্যাদি সংরক্ষণ না করা, দ্রব্যসামগ্রীর মূল্য প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সবাইকে সতর্ক করে। তবে কোনো ধারায় কাউকে জরিমানা করেননি। অভিযানটি বাজারে বিভিন্ন পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বলেন, রমজান মাসে সকল ব্যবসায়ী যেনো অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকেন। সেজন্য আমরা সচেতন করছি। কারো বিরুদ্ধে দ্রব্যমূল্য অতিরিক্ত দাম ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং এ অভিযান চলমান থাকবে।

এছাড়াও হাসপাতাল রাস্তাটি দ্রত নির্মাণে আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মাপে জায়গায় ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। অভিযানে সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মিজানুল হক এবং রুবেল বড়ুয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এইচএসসি, আলিম ও কারিগরিসহ মোট-১৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬১০৮জন

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপক হিসাবে প্রকৌশলী মাহমুদ হাসানের যোগদান

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

লংগদুতে সেনাবাহিনীর অনুদান প্রদান

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রুমায় পশু পালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই

রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলী সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: