মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে ইয়াবা সেবন ও বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

রাঙামাটি শহরের ৬নং ওয়ার্ড হ্যাচারি পাড়ায় ইয়াবা সেবন ও বিক্রিকে কেন্দ্র কওে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ও সংঘর্ষ বাধে। ইয়াবা সেবনকারীদের সংঘর্ষে এলাকাবাসী ও প্রতিবাদকারী ৮-৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এঘটনা ঘটেছে। সংঘর্ষে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা সবাই পালিয়েছে তাই আইনশৃঙ্খলাবাহিনী কাউকে ধরতে পারেনি। স্থানীয়দের ভাষ্য মতে, যারা ইয়াবার সাথে জড়িত এবং সংঘর্ষ চালিয়েছেন তারা হলেন-শাকিল (৩৫), নাজমুল (২৫) ,কামাল, আবদুল্লাহ, রাসেল ও শাহীনসহ আরো অনেকে।

হ্যাচারি পাড়ার স্থায়ী বাসিন্দা রাশেদা বেগম জানান, গত পরশু সোমবার সন্ধ্যায় ইয়াবা সেবন ও বিক্রয় নিয়ে শাকিল (৩৫) ও নাজমুল (২৫) এর মধ্যে এলাকাবাসীর সাথে মারধরের মত ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পক্ষ-বিপক্ষ দাওয়া পাল্টা দাওয়ার মধ্য দিয়ে মারামারি বাধ। এসময় শাকিল (৩৫), নাজমুল (২৫), কামাল, আবদুল্লাহ ও রাসেলদের মারধরে এলাকার প্রতিবাদকারী ৮-৯জন আহত হয়।

আহতরা হলেন-শারমিন আক্তার (২৭), মোঃ হানিফ(৫০), মোঃ খায়রুল(২০), আব্দুল মান্নান (৫০)মোঃ রাব্বি (১৮), নুর হোসেন (২৫), ইসহাক ভান্ডারি (৫৬), নুর নাহার(৫০) ও রহিমা বেগম (৩০)। তবে শারমিন ও নুর হোসেন সদর জেনারেল হাসপাতালে ভর্তি আছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদ খান বলেন, এখানে যে সংঘর্ষ ঘটেছে সেটা স্থানীয়রা বড় করার চেষ্টা করেছিল। নিয়ন্ত্রণে রাখতে না পেরে পরে আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেওয়া হয়। কেউ মাদক খেলে বা বিক্রি করলে আপনারা পুলিশকে খবর দেন। সে ব্যবস্থা পুলিশ নেবে। তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালী ও ফেনী হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার করল কাপ্তাই থানা পুলিশ

রাঙামাটিতে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি পালিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবীতে কাপ্তাইয়ে মানববন্ধন

খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাহাড়ে দূর্গমতার বাঁধা দূর করছে সড়ক- নিখিল কুমার চাকমা

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান

বিলাইছড়িতে ত্রৈ-মাসিক ইয়ুথ সভা

কাপ্তাইয়ে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

জুরাছড়িতে ইউনিয়ন পরিষদের বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: