শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে ৯৩৮ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
আরাফাত হোসেন বেলাল, লংগদু, রাঙামাটি
মার্চ ২৮, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে হিল ভিডিপির প্লাটুন কমান্ডার ও সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) লংগদু উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মঞ্জুর আলম মোর্শেদ প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, প্রথম বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে রাঙ্গামাটির লংগদুতে ৯৩৮ জন আনসার ভিডিপির ভাতাভোগী সদস্য দলনেতা, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কামান্ডারদের মাঝে এ উপহার বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রী মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, সেমাই (সাধারণ) ২ প্যাকেট, সেমাই (লাচ্ছা) ২ প্যাকেট, গুড়া দুধ ২০০গ্রাম প্যাকেট, আধা কেজি সুজি, নুডুলস ২ প্যাকেট ও ২০০ গ্রাম ঘি।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান তিনি ।

উপজেলা কোম্পানি কমান্ডার এমদাদুল হক বলেন, আমাদের বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পরও এটি আমাদের জন্য প্রথমবারের মতো ঈদ উপহার। ডিজি মহোদয়ের উদ্যোগের মাধ্যমে এই উপহার পেয়েছি। এজন্য আমরা সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট এবং বাহিনীর সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা চিরকাল বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকব।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা সকল ইউনিয়ন আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও হিল ভিডিপির প্লাটুন কমান্ডার এবং ভাতাভোগী সকল সদস্য বৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না-অধ্যাপক আহছান উল্লাহ

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কৃষকদের নামে ব্যাংক লোন নিয়ে উধাও কৃষকলীগের নেতা

অর্থ আত্মসাত মামলায় রাঙামাটির সাবেক জেলা পরিষদ সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাঙামাটিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সাধারণ সম্পাদক ইমন

বাঘাইছড়িতে নিহত ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমার মরদেহ উদ্ধার 

বর্ণিল আয়োজনে চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদোক্তা সৃষ্টি করতে হবে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: