রবিবার , ১৮ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের পদত্যাগ দাবিতে পৃথক আন্দোলন চালিয়ে যাচ্ছেন পৌরসভা দুটির স্থানীয় ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা। রোববারও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা দখল করে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করার দায়ে রাঙামাটির দুই পৌর মেয়রের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পরও পদত্যাগ না করায় অবিলম্বে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেনের পদত্যাগের দাবিতে রোববার দুপুর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তারা বলেন, রাঙামাটি পৌরসভা মেয়র পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এতে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, মোহাম্মদ শাকিল, আফিয়া তাসনীম প্রমুখ। বিক্ষোভকারীরা মেয়র আকবরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগও করেন।

অন্যদিকে জেলার অপর পৌরসভা বাঘাইছড়ির মেয়র জমির হোসেনকে পদত্যাগের জন্য দেওয়া ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে আসায় রোববার সকাল থেকে পৌরসভার কার্যালয় চত্ত¡রে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সাধারণ ছাত্র-জনতা ও পৌর এলাকার জনসাধারণ। এ সময় সমাবেশ থেকে বক্তব্য দেন মো. মোস্তফা, সেলিম জাবেদ, মো. নাছির, মো. আবু জাহেদ, মো. হারুনুর রশিদ, সানজিদা আক্তার প্রমুখ। পরে ১১ দফা দাবিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিনা আক্তারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সিদ্বান্ত ছাড়াই সমাপ্ত হলো জেলা পরিষদের সাথে কোটা বিরোধী ঐক্য জোটের বৈঠক

রাঙামাটিতে দেয়াল ধ্বসে শিশুসহ আহত-৫, কালভার্ট ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গভীর রাতে শীতার্তদের পাশে কাপ্তাই ইউএনও

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাহাড়ের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে সেনাবাহিনীর  হাঁস- মুরগি পালন বিষয়ক কর্মশালা

মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশিক্ষণ কর্মশালা

আওয়ামী লীগের হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৪০ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: