বৃহস্পতিবার , ১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় উপহার বিতরণ হাবিব আজম’র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা সভা অদ্য (১ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম ইসলামিক ফাউন্ডেশনের রাঙামাটি জেলা এবাদতখানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম ব্যক্তিগতভাবে উপহার হিসেবে প্রদান করেন।

আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম আল-কাদেরী। আলোচনা সভায় সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: পেয়ার আহমদ।

প্রধান অতিথি’র বক্তব্যে মো: হাবীব আজম বলেন,
শ্রমিকের অধিকার ও শ্রমগ্রহীতার কর্তব্য সম্পর্কে হাদিস শরিফে এসেছে, ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন। আল্লাহ তাআলা যার ভাইকে তার দায়িত্বে রেখেছেন; সে যা খাবে, তাকেও তা খাওয়াবে; সে যা পরিধান করবে, তাকেও তা পরিধান করাবে; তাকে এমন কষ্টের কাজ দেবে না, যা তার সাধ্যের বাইরে। কোনো কাজ কঠিন হলে সে কাজে তাকে সাহায্য করবে।’ (মুসলিম, মিশকাত)। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় মুসল্লীদের সুবিধার্থে নামাজের জন্য কার্পেট ও আলেম ওলামারা যাতে আলোচনা অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন সেজন্য সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে। আলেমদের পাশে সব সময় থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যান্য বক্তারা বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরমে মালিক বা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য হলো শ্রমিকের প্রতি সদয় হওয়া, তাঁর কাজের চাপ কমিয়ে দিয়ে তাঁকে সাহায্য করা। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার কাজের লোকের কাজ কমিয়ে সহজ করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন।
পারিশ্রমিকের ব্যাপারে হাদিস শরিফে আছে, ‘তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লংগদুতে ১০ গৃহহীন পরিবার পেলেন জমিসহ ঘর

রাঙামাটির কোতোয়ালী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

জুরাছড়ি বনযোগী ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাকে হত্যার চেষ্টা

কাপ্তাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অডিও ফাঁস / দুজন শিক্ষক সরিয়ে ৮ লাখ টাকা ম্যানেজ করে দেয়ার পরামর্শ বরকল শিক্ষা অফিসারের

বিলাইছড়ির ইউএনও সিফাত উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূঁইয়া

কঠিন চীবর দানোত্তম উৎসবে মহালছড়ি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি, সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন

error: Content is protected !!
%d bloggers like this: