বৃহস্পতিবার , ১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মে দিবস উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যে রাঙামাটিতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার, পেশাগত নিরাপত্তা, এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অভিযোগ করেন, প্রতি বছর মে দিবসের আনুষ্ঠানিকতা পালিত হলেও পরদিন থেকেই এসব আলোচনা হারিয়ে যায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে বিআরটিএ অফিসসহ প্রশাসনিক বিভিন্ন স্তরে শ্রমিকদেরকে নানা হয়রানির শিকার হতে হয়। এছাড়াও শ্রম আইন সংশোধন, বেতন কাঠামোর স্বচ্ছতা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যকর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

সভায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ শ্রমিকদের সমস্যার প্রতি একাত্মতা জানিয়ে বলেন, আমাদের হাতে যেসব বিষয় রয়েছে, তা নিয়ে আমরা কাজ করবো। আর যেগুলো আমাদের এখতিয়ারে নেই, সেগুলো যথাযথ কর্তৃপক্ষ ও উপদেষ্টাদের কাছে তুলে ধরা হবে। এসময় তিনি বলেন, “হয়রানি শুধু বিআরটিএতে নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেই রয়েছে—এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের সমাধানের পথ খুঁজতে হবে।” তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের বড় কারণ সময়মতো মজুরি না দেওয়া। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আরও কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১মে শিকাগোর হে মার্কেটের আত্মাহুতি শুধু ইতিহাস নয়, এটি শ্রমিক অধিকারের লড়াইয়ের প্রেরণা। সেই আত্মত্যাগের চেতনায় আজও শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। তাই মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রতীক—যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে অধিকার ও মর্যাদার বার্তা নিয়ে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীবন সংগ্রামে পাহাড়ের বাঙালি নারীরা: লাকড়ি কুড়িয়ে বাঁচার লড়াই

১৭ বছরের অবহেলিত রামগড় লেক পরিস্কার করছে বিএনপি

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ

চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন 

রামগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রাঙামাটির রসুলপুরে ডিপ টিউবওয়েল স্থাপন করেছে সেনাবাহিনী

জমির বিরোধ মীমাংসায় সফলতা পাচ্ছে লিগ্যাল এইড অফিস

যে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, সে এলাকায় উন্নয়ন হবে- জেলা প্রশাসক হাবিব উল্লাহ

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: