শুক্রবার , ১১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১১, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে চার পর্যটককে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আরো অজ্ঞাত পরিচয় আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পার্বত্য জেলা আদালতে নীলাচল নীলাম্বরী রিসোর্টের লিজগ্রহীতা মো. সাইদুল ইসলামের স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী এ মামলা করেন।  আসামিরা হলেন- তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম অন্তু ও আরিফ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আসামিরা নীলাচল নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় হোটেল কর্মচারী নিলু ত্রিপুরাকে দেখে চুংচাং শব্দ উচ্চারণ করেন। এর কিছুক্ষণ পরে রিসোর্টে সুলতানা যুথী রিসোর্টের সামনে ছবি তুলছিলেন। এটা দেখে আসামিরা বাজে মন্তব্য করেন। তাদের নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তারা মারধর ও শ্লীলতাহানি করে।  বান্দরবান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী খলিল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী নীলাম্বরী রিসোর্টে বেড়াতে আসা ১১ জনের একটি পর্যটক টিমের সাথে রিসোর্ট মালিকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনজন পর্যটক আহত হয়। এ ঘটনায় পুলিশ রিসোর্ট মালিকসহ ৪ জনকে আটকে করে আদালতে তুললে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। এ ঘটনার রেষ ধরে এ মামলা হয়েছে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে নারী দিবস পালিত

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা কোন প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধে যায়নি-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে গতবারের চেয়ে ভোটার বেড়েছে ১৭ শত ৭ জন

শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ জেলা পরিষদের সদস্য হাবীব আজমের

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

কাপ্তাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সেনাবাহিনীর বিশেষ অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্বার

নানিয়ারচরে যক্ষা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা

error: Content is protected !!
%d bloggers like this: