মঙ্গলবার , ৬ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
মে ৬, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির শিক্ষক রনজিত কুমার রায়ের অবসরোত্তর ছুটি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বেলা ১২ টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রনজিত কুমার রায়ের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অংচাথুই মারমা, রসায়ন বিভাগের প্রভাষক জায়তুন নুর বেগম, ব্যবস্থাপনা বিভাগের রুস্তম আলী, প্রভাষক বিজয় কুমার বড়ুয়াসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরীজনিত কারণে প্রত্যেক শিক্ষকদেরই একটা সময় বিদায় নিতে হয়। এই বিদায় যেমন বেদনাদায়ক তেমনি আবার জীবনের একটি অংশ। বাঙ্গালহালিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে রনজিত কুমার রায় অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। কলেজের এমপিওভুক্তি থেকে সরকারিকরণসহ সব ক্ষেত্রেই রনজিত কুমার রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষকরা প্রভাষক রনজিত কুমার রায়ের সাথে তাদের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়কে ক্রেষ্ট প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

নিষেধাজ্ঞার কারণে পর্যটকহীন বান্দরবানে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের

দিন দিন জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের নিসর্গ বোট ট্রাভেলিং

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামে ২টি বইয়ের মোড়ক উন্মোচন

যেভাবে পুলিশের জালে ধরা পড়ল সেই ঘাতক বাস চালক

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঘাইছড়িতে

লংগদুতে খাদ্যবান্ধব চাল জব্দ: ৪২ বস্তা চাল ও ৩৯ কার্ড উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: