সোমবার , ১২ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নার্সিং পেশা নয়, এটি একটা মহান সেবা: ডা: রুইহ্লা অং মারমা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, নার্সিং একটি পেশা নয়, এটা একটা মহান সেবা। নার্সরা মানবতার প্রতীক। তাই নার্সরা সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে থাকেন সবসময় এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি সোমবার (১২ মে) বিকেল ৪ টায় বিশ্ব নার্সিং দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হাসপাতালের ক্লিনিক্যাল নার্সবৃন্দ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা। পরে সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা অবধি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ

চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক সুজন

বিয়ের আশ্বাসে রাঙামাটিতে এনে নারীকে হত্যা, খুলনা থেকে গ্রেপ্তার ঘাতক

বিলাইছড়ি থানার পুলিশিং হাউজ ডে অনুষ্ঠিত 

বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

শুক্রবারে দাহ করা হবে প্রদানেন্দুর মরদেহ; বৃহস্পতিবার আনা হবে রাঙামাটিতে

মোনঘর শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি শিল্পকলায় চলছে চিত্রকর্ম প্রদর্শনী

সনাতন সমাজ কল্যাণ পরিষদ মহালছড়ির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ চক্রের সদস্য আটক

error: Content is protected !!
%d bloggers like this: