বুধবার , ২৮ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৮, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে বুধবার (২৮ মে) হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য  বিভাগের বাস্তবায়নে এদিন সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিন করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্রাকের স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্ত, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা সহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হৃদয়ে মহালছড়ি নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

১০ বছর পর রাঙামাটি বনরুপা ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত: নেতৃত্বে জসিম-লিটন

নতুন এম্বুলেন্স পেল বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স

আ’লীগ নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভে উত্তাল কাপ্তাই, সেনা ক্যাম্প স্থাপনের দাবি 

বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে যাত্রি সান্দ্রা চাকমার মৃত্যু 

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: