সোমবার , ৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ৯, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় ইয়াবাসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ জুন) বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুটি স্থানে অভিযান পরিচালিত হয়। প্রথম ঘটনায়, পৌরসভার মডেল টাউন এলাকার বন বিভাগের গাছের ডিপোর সামনে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামাল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি মডেল টাউনের বাসিন্দা; পিতা- মৃত আইনুল হক ও মাতা- সামিনা বেগম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন কাচালং বাজার এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: জাহাঙ্গীর আলম ওরফে মান্না (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচালং বাজার এলাকার বাসিন্দা; পিতা মো. নুরুল আলম ও মাতা ফাতেমা বেগম। তিনি বাঘাইছড়ি থানার জিআর মামলা নম্বর ২০/২৩ অনুযায়ী এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই দুটি অভিযান পরিচালিত হয় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর-এর তত্ত্বাবধানে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) সাগর হালদার, এসআই টিকলু কুমার পাল, এসআই মামুন হোসেন এবং এএসআই রাজীব তালুকদার।

বাঘাইছড়ি থানা সূত্র জানিয়েছে, মাদক এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মহিমান্বিত রাত পবিত্র শবে-বরাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বিএনপি নেতা ইউসুফ’র উদ্যোগে কাপ্তাইয়ে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় রুমা জোন বিজয়ী

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

লংগদুতে সোনালী ব্যাংকের ৩০ কোটি টাকার ভুয়া ঋণের ভোগান্তি

কাউখালীতে তৃতীয় লিঙ্গের শিলা হত্যায় গ্রেপ্তার ৪

error: Content is protected !!
%d bloggers like this: