মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে  উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১২ টায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর সহযোগিতায় কাপ্তাই স্থানীয় প্যারাডাইস রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এ সময় তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক সচেতনতার অভাবে নারীর প্রতি সহিংসতা হয় বেশী। তাই পরিবার হতে সচেতনতা তৈরি করতে হবে। মানব সভ্যতায় নারীর অবদান কম নয়।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন,  ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা,  রাঙামাটি জেলা পরিষদ এর অর্ন্তভুক্তিমূলক শিক্ষার উন্নয়ন এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা এবং করোনা সেবা ডটকমের প্রধান সমন্বয়কারী মঈনউদ্দিন জুয়েল। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

খাগড়াছড়ি সদর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম / নির্বাচনে ষড়যন্ত্র এবং কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের শঙ্কা 

খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

৪০ বছরের পানি সংকট নিরসনে ১২ ঘণ্টায় উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বিলাইছড়ির ফারুয়ায় বিএনপি’র মত বিনিময় ও পরামর্শমূলক সভা

রাঙামাটিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

নতুন জাত বেগুন চাষে সফলতা পেয়েছে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: