বুধবার , ১৮ জুন ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১৭ বছরের অবহেলিত রামগড় লেক পরিস্কার করছে বিএনপি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, রাঙামাটি
জুন ১৮, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন সংলগ্ন ইংরেজি ডব্লিউ বর্ণের আকৃতি গড়া দীর্ঘ ১৭ বছরের অবহেলিত রামগড় পর্যটন লেকটি পরিস্কার করছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বুধবার (১৮ জুন)  সকালে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা প্রতিকুল আবহাওয়ার উপেক্ষা লেকটি পরিস্কার অভিযান শুরু করেন।

জানা যায়, ২০০১ থেকে ২০০৬ বিএনপির সরকারের সময় খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকা কালে দৃষ্টি নন্দন লেকটি তৈরী করে রামগড়ের সৌন্দর্য বর্ধন করেন। বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিলে দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার লেকটির কোন উন্নয়ন করেনি। একে একে নষ্ট ও চুরী হয়েছে লেকের সৌন্দর্য বর্ধনে স্থাপিত লাইট, বাউন্ডারী, বোর্ড ও ফুল ফলের গাছ।

পৌর যুবদলের সভাপতি জামাল শামিম বলেন, শুধু বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া রামগড়ের লেকটি তৈরী করেছেন এ প্রতিহিংসায় লেকটির কোন উন্নয়নতো করেনি উল্টো লেকের লাইট, রিলিং, বোর্ড, ফুল ও ফলের সব গাছ ধ্বংস করে দিয়ে লেকটিতে ময়লা দূষিত বর্জ পেলে নষ্ট করেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনায় লেকটি নির্মিত হওয়ায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এটিকে ধ্বংসস্তুপে করেছে। এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও শুধু দায়বদ্ধতা ও রামগড়ের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার করছে।

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, এ লেকের অতিত সৌন্দর্যে দেশ জুড়ে পরিচিত ছিলো সে সূত্রে পর্যটকরা এখানে এসে বিরক্ত ও তিক্ত হই তাই আমরা এটি পরিস্কার করছি। বিএনপি ক্ষমতায় গেলে ফের লেকটি সৌন্দর্য বর্ধন করবে।  আমাদের অর্ধশত নেতাকর্মী পরিস্কার অভিযানে অংশ নিয়েছে কাল আবারো পরিস্কার অভিযান চলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

বিশ্ব সাদাছড়ি দিবসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

জুরাছড়িতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

বান্দরবানে যৌথবাহিনী অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

কাপ্তাইয়ে বিএনপি ও যুবদলের ৩ নেতাকে দল থেকে বহিস্কার

error: Content is protected !!
%d bloggers like this: