বুধবার , ১৮ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ১৮, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা উদ্যান তত্ত্ববিদ কর্মকর্তা আসিফ মাহমুদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ সেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। তিনি কৃষিনির্ভর বাংলাদেশের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, নারী ও যুব উদ্যোক্তৃত্ব, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে বাস্তবমুখী আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মসূচিতে লংগদুর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক, কৃষাণী, যুব উদ্যোক্তা ও স্থানীয় উন্নয়ন কর্মীরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি কৃষির নতুন ধারণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক আয়োজন কৃষিক্ষেত্রে স্থায়িত্ব, উদ্ভাবন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ঘণ্টাব্যাপী সড়কের যানবাহন চলাচল বন্ধ রেখে সনাতন যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী অরণ্য কুটিরে ১৬তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাউখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবির মাঝে ভিজিএফ এর চাল বিতরণ 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

রাঙামাটি পৌর বর্জ্যর শেষ গন্তব্য  কাপ্তাই হ্রদ

দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

রামগড়ে ‘শিশু কানন’ এর উদ্বোধন করলেন ডিসি

ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: