বুধবার , ১৮ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামুতে হাতির আক্রমণে প্রাণ গেল দেড় বছরের শিশুর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৮, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ১০ বছরের আরও এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্তাতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানিয়েছেন, রাতে ওই এলাকার আমির হামজার বসতবাড়িতে বন্যহাতি আক্রমণ চালায়। হাতির আক্রমণে পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যেতে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে আমির হামজার দেড় বছরের শিশু আবদুর রহমান প্রকাশ সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার (১০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়। স্থানীয়রা হাতি তাড়িয়ে দিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু আবদুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়ার পথে বুধবার ভোরে মারা যায় শিশু আবদুর রহমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাছের চারা সরবরাহের জন্য এনজিও ‘টংগ্যা’র দরপত্র বিজ্ঞপ্তি

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ

প্রস্তুত: ২৪ টি ভোট কেন্দ্র,  শেষ মুহূর্তে প্রচারনায় মুখর কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ 

ফারুয়া ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের চাউল বিতরণ

মানিকছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা 

রাজস্থলীতে ভোটার হালনাগাদ কাগজপত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

বাঙালহালিয়ায় নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান 

error: Content is protected !!
%d bloggers like this: