বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদু সেনা জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ১৯, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

 

সামাজিক স্থিতিশীলতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় লংগদু সেনা জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় লংগদু সেনা জোনের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোরর্শেদ, এসপিপি, পিএসসি। কর্মশালাটি সঞ্চালনা করেন জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, নিবো কুমার বিশ্বাস, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।

কর্মশালায় বক্তারা সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক সহিংসতা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে পারিবারিক বন্ধন দৃঢ়করণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

এসময় লংগদু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মতপ্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা গড়ে তুলতে এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। লংগদু সেনা জোনের এ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক নারী আটক

বান্দরবানে কাঁচা কাঠালের প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা

নানিয়ারচরে ম্যালেরিয়া প্রতিরক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান বরণ ও বিদায় সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত রাঙামাটি জেলা আ.লীগের

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আদ্যোপান্ত শীর্ষক বৈঠকে চুক্তি বাতিলের দাবি

খাগড়াছড়িতে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: