বুধবার , ৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হৃদয়ে মহালছড়ি নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ৮, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

“তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মহালছড়ির সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বুধবার (৮ এপ্রিল) এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে মহালছড়ির শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

গঠিত আংশিক কমিটিতে মোঃ খালেদ মাসুদ সাগরকে সভাপতি এবং মোঃ আব্দুল কাদের সিয়ামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষান চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সূর্য মারমা, অর্থ সম্পাদক মোঃ দুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক উম্মে তাসলিমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহাগ ইসলাম (সাকিব)।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোঃ খালেদ মাসুদ সাগর জানান, “আমরা চাই মহালছড়িকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে। শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমাদের এই পথচলায় আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, সংগঠনটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে মহালছড়ির ২৪ মাইল এলাকায়। অনেকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে সংগঠনটিকে ঘিরে ব্যাপক আলোচনা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল আশা করছেন, ‘হৃদয়ে মহালছড়ি’ তাদের সৃজনশীল কাজের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবান্ন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হল কাউখালীতে

আনসার-ভিডিপি ক্লাবে মহালছড়ি জোনের উপহার প্রদান

কাপ্তাই হতে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিঃমিঃ সড়ক উন্নয়ন ও ব্রিজ কাজের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

কাউখালীর ৭ মাদরাসায় আবাম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ-খাগড়াছড়ি জেলা কমিটিতে মথুরা সভাপতি; চিংলামং সম্পাদক

দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়ার খাল স্বরূপে ফিরবে কি!

রাঙামাটির লংগদুতে ট্রাক উল্টে হেলপার নিহত

বৈসাবির রঙে রাঙা রাঙামাটি : বলি খেলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

error: Content is protected !!
%d bloggers like this: