মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। “প্রোগাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপেনরশিপ এ্র্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার)” প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে সরকারি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

উপসহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সমাজসেবক ডা: রহমত উল্লাহ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল কৃষি ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে  বক্তারা  আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

কাপ্তাইয়ে তক্ষক ও ময়নাপাখি উদ্ধার আটক ২ পাচারকারী

‎‎কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো আরও ২ দিন

পাহাড় কাটার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দশ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ

বিজয় দিবসে কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন  এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা  

রাবিপ্রবিতে অংশীজনের সভা অনুষ্ঠিত

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: