বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে সেমিনারে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুন ২৬, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সহ পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি,  হেডম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমন্বিত ভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচাররোধ করা সম্ভব। কারা কারা মাদকাসক্ত এবং মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত তাদের বিষয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পারিবারিক সমস্যার কারনে সন্তানরা মাদক গ্রহন করে, তাই পরিবারের সদস্যদের সন্তানদের পাশে থেকে তাকে বুঝিয়ে বলতে হবে মাদকের কুফল সম্পর্কে। এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১২ টায় ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয়  হেডম্যান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মাদকদ্রব্যে অপব্যবহার ও অবৈধ পাচাররোধে মতামত তুলে ধরেন।

এসময় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, মেডিকেল অফিসার মেজর ডা: এস এম আশিকুজ্জামান, চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিমং, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই থানার ওসি ( তদন্ত) অলি উল্লাহ অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে পুলিশের অভিযান, ৫৫ আ’লীগের নেতাকর্মী আটক

বিজিবির অভিযানে বান্দরবানে ১২টি আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

সরকারের সব বিভাগের সাথে সমন্বয়ে কাজ করছে উন্নয়ন বোর্ড

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে জুরাছড়িতে নানান কর্মসূচি

কেপিএম সিবিএ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ২ মাসে   রাজস্ব আয়  ২ কোটি ২৬ লাখ টাকা 

কাপ্তাইয়ের বগারচরে হেফজখানা ও এতিমখানার উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি 

দ্বিতীয় দিনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ সদস্য আহত, আটক ৪

error: Content is protected !!
%d bloggers like this: