রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-১

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৬, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে ৬ জুলাই রবিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানার একটি বিশেষ টিম হোয়ানকের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়। অভিযানে জনৈক বাহাদুরের পুত্র মোঃ জাহাঙ্গীর (৪৮) গ্রেফতার হন। তল্লাশির সময় তার ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা থেকে একটি সচল একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, হোয়ানকে অভিযান চালিয়ে অস্ত্রসহ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: