বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, চালকসহ আহত-২

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১৭, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত ও জীপ গাড়ির চালকসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের কাজির পাডা এলাকার মৃত আবদুল গনি সওদাগরের পুত্র। এছাড়াও আহতরা হলেন, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র জীপ চালক আবদুল হাকিম (৪৫) ও পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র শেকাব উদ্দিন সাকিব (২০)। হাইওয়ে পুলিশ খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় বাস ও জীপগাড়ির সাথে সন্ধ্যার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ি দুটি বিপরীতমুখী ছিল। এ ঘটনায় জীপ গাড়ির একজন যাত্রী নিহত ও চালকসহ ২জন আহত হয়েছেন। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৯ম পে স্কেলের দাবিতে কাপ্তাইয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন

জুরাছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কাপ্তাইয়ে বিআরডিবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

লীন প্রকল্পের উদ্যোগে নানিয়াচরে পুষ্টি মেলা

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হরতালের আল্টিমেটাম

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

error: Content is protected !!
%d bloggers like this: