শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মারিশ্যা বড় হুজুর কেবলার ২৪তম ওফাত বার্ষিকীতে ওরছ শরীফ উদযাপন

প্রতিবেদক
রকিব উদ্দিন রকি, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সুফি সাধক এবং ধর্মীয় নেতা আল্লামা ছৈয়দ নূর মোহাম্মদ শাহ (রহ.)-এর ২৪তম ওফাত বার্ষিকীতে ওরছ মোবারক উদ্যযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার বটতলী দরবার শরীফে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তি জীবনে তিনি ছৈয়দ নূর মোহাম্মদ শাহ হলেও সবার কাছে মূলত ‘মারিশ্যা বড় হুজুর কেবলা’ নামেই পরিচিত। তিনি সাধারণ জীবনযাপন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে বিশেষ শ্রদ্ধা অর্জন করেছিলেন। ইসলামের খেদমতে তিনি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করেন। হুজুরের মানবিক সহানুভূতি মানুষকে বারবার মুগ্ধ করেছিল, যার মাধ্যমে তিনি এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

হুজুরের ওফাত বার্ষিকীতে প্রতিবছরের মতো এবারও দরবার শরিফে খতমে কোরআন, মিলাদ মাহফিল, হামদ ও নাত পাঠের মাধ্যমে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তার অসংখ্য ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

মাহফিলের সভাপতিত্ব করেন হুজুর কেবলার সুযোগ্য উত্তরসূরী সৈয়দ মুহাম্মদ আব্দুন নূর সাহেব, যিনি তাঁর পিতার রেখে যাওয়া আদর্শ ও ধর্মীয় দীক্ষা অনুসরণ করে দরবারের খেদমত চালিয়ে যাচ্ছেন।

খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়, এবং এই মহান সাধকের স্মৃতিচারণে বক্তারা তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজু উপলক্ষে / জুরাছড়িতে জেলা পরিষদের টাকা, বস্ত্র ও ক্রীড়া সামগ্রি বিতরণ 

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন ইমাম মুয়াজ্জিনরা

সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে রাঙামাটির জেল হাজতে প্রেরণ; চাওয়া হয়নি রিমান্ড

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

রামগড়ে বাগান শ্রমিকের মরদেহ উদ্ধার

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

কক্সবাজারে অন্ধ শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অপহৃত স্কুল ছাত্রসহ তিনজন মুক্তিপণে ছাড়

error: Content is protected !!
%d bloggers like this: