মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুরাছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার পিবির পিবির হলা প্রাঙ্গণ থেকে এক বিশাল বিজয় মিছিল বের হয়। এতে উপজেলার চার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ৫ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি থানা সড়ক, যক্ষাবাজার ও ডাকঘর এলাকা প্রদক্ষিণ শেষে জুরাছড়ি ইউনিয়নের জুম্মবী মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বর্ণাঢ্য মিছিলে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি অনিল বরণ চাকমা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রের জন্য লড়াই কখনও বৃথা যায় না।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, সহ-সভাপতি ও সাবেক সংরক্ষিত নারী সদস্য জলংগরানী চাকমা, বিএনপির সিনিয়র সদস্য মো. কাসেম, যুব দলের সভাপতি আশু গোপাল চাকমা, সেচ্ছাসেবক দলের সভাপতি রিটন চাকমা, ছাত্র দলের সাধারণ সম্পাদক কল্লোল চাকমা।

বক্তারা বলেন, বিএনপি একটি আদর্শিক দল, যেটি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তাঁরা সরকারের “গণতন্ত্র হরণকারী নীতির” তীব্র সমালোচনা করেন এবং বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, সিনিয়র সহ-সভাপতি মধু মঙ্গল চাকমা, দুমদুম্যা ইউনিয়নের সংরক্ষণ ওয়ার্ড সদস্য বকুল বালা চাকমা, সাধারণ সম্পাদক বিরানন্দ চাকমা, যুগ্ম সম্পাদক রাজশ চাকমা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রতিরঞ্জন চাকমা ছাত্রদলের সভাপতি জুয়েল চাকমা এবং প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিতে ১৩৬৬ পরিবার, সদরে খোলা হয়েছে ৭৭টি আশ্রয় কেন্দ্র

কেপিএম পরিদর্শনে আসলেন বিসিআইসি’র চেয়ারম্যান

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা বিতরণ

বিজ্ঞানী ড. মংসানু মারমার বক্তব্য শুনল মহালছড়ির শিক্ষার্থীরা

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

কাপ্তাইয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিল দীঘিনালা সেনা জোন

মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

error: Content is protected !!
%d bloggers like this: