মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ র‍্যালি

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজস্থলী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

র‌্যালিতে উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান শেখ সাবেক বিএনপির সভাপতি জাহিদ মেম্বার  বিএনপি’র সহ-সভাপতি আবুল হাসান মেম্বার সহ-সভাপতি সগীর আহমেদ জেলা বিএনপির সদস্য মেসাসিং মারমা   উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদল,আহবায়ক শামীম আহমেদ রুবেল যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তংচংঙ্গ্যা ছাত্রদল সদস্য সচিব, সাজান তংচংঙ্গ্যা  স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক মিনহাজ উদ্দিন সদস্য সচিব  সিরাজুল ইসলাম কৃষক দলের সভাপতি বিশু সাহা সাধারণ সম্পাদক মোঃ সুমন খান মহিলা দল সভাপতি প্রেমা তালুকদার মৎস্যজীবী দলের সভাপতি মেদোসি মারমা, সাবেক দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মো, সোলেমান, সিনিয়ার ও সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।”

তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে অবহিতকরণ সভা

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

রাঙামাটিতে স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবে‎ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

‎রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ‎

রাইখালী ইউনিয়নে ১৩১৩ পরিবার পেলো টিসিবির পণ্য 

কলিন্স চাকমা হলেন এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

রাঙামাটি পরিত্যক্ত চিড়িয়াখানায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীঘিনালায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: