শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ৯, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অতিতের মত সাংবাদিক নির্যাতন, হত্যা, ঘুম ইত্যাদি ঘটনা খুবই দুঃখজনক। সাগর-রুনি থেকে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে। সারা দেশের সাংবাদিক সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। অন্যতায় হত্যাকাণ্ডসহ সকল অপরাধের দায় অন্তর্বর্তীকালীন সরকারকারকে নিতে হবে। রাজধানির ঢাকা গাজিপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৯আগস্ট) বিকাল ৫টায় কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে ঈদগাঁও’র কর্মরত সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুর রহমান রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নাছির উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো: ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওন প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাজস্থলী উপজেলার আওয়ামী লীগের বর্ধিত সভা / সকল ভেদাভেদ ভুলে দলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-চিংকিউ রোয়াজা

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

ভান্তের অসুস্থ্যতার খবরে ছুটে গেলেন মারিশ্যা বিজিবি জোন কমান্ডার

কাপ্তাইয়ে পর্যটন দিবসে র‍্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ স্কাউট এর ক্যাম্প ফায়ারে মুখর কাপ্তাই রাইংখ্যং আইল্যান্ড

দীঘিনালা উদ্যানতত্ত্ববিদ মাসুম ভূঁইয়া’র বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র?

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৮০ জন

নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির অনুমোদন

error: Content is protected !!
%d bloggers like this: