সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ১৮, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদরাসায় সরকারি বই অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় জনতা মাদরাসা চত্বর থেকে বই ভর্তি একটি গাড়ি জব্দ করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের আঁধারে মাদ্রাসার বিপুল পরিমাণ নতুন ও পুরাতন সরকারি পাঠ্যবই এবং অন্যান্য কাগজপত্র গাড়িতে তুলছিলেন একদল লোক। বই বিক্রির সময় মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন ও অপর একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তবে পরে জনরোষের মুখে তারা গা ঢাকা দেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।

জব্দকৃত বই ক্রেতা ইমরান জানান, তিনি উনিশ হাজার টাকার বিনিময়ে বই ও খাতাপত্র কিনে নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা তার গাড়ি আটকিয়ে দেয়।

মাদরাসার সাবেক সভাপতি মাষ্টার জাফর ও স্থানীয় বাসিন্দা একরাম বলেন, জনতার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, নতুন-পুরাতন সরকারি বই বিক্রি হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে, মাদরাসার বর্তমান সভাপতি কামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে তারা রেজুলেশনের মাধ্যমে বই বিক্রি করছেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা সেই অনুমতির কোনো কপি দেখাতে পারেননি বা ঘটনাস্থলে আসেননি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি থানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাতে বলেন, আমিও তাদের অবহিত করেছি।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান রোকন উদ্দিন ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈদগাঁও  থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সচল হলো চন্দ্রঘোনা ফেরি চলাচল : উদ্ধার করা হলো ড্রেজিংয়ের কাজে আনা ক্রেন

জুলাই শহীদ দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বৈষম্যর প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন

ফানুস, প্রদীপ ও রথযাত্রা উৎসবে বান্দরবানে প্রবারণা পূর্ণিমা সম্পন্ন

মহালছড়িতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

‘অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বান

কাপ্তাইয়ে প্রতিবন্ধী দিবস পালিত 

জমে উঠেছে রাঙামাটি সদর উপজেলার নির্বাচনী প্রচারণা

বেতবুনিয়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

পানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো– কর্মশালায় পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

error: Content is protected !!
%d bloggers like this: