মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানের টংকাবতীতে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে হত্যা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৫, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের টংকাবতীর এলাকায় জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুং পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটর সাইকেল যোগে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। যাওয়ার পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও হত্যাকান্ডের জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক।


এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছর খানেক আগে সে জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সমর্থক হয়ে কাজ করছিলেন। দল ছেড়ে আসায় ইউপিডিএফ এর সমর্থক হওয়ায় তাকে জেএসএস সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। লাশ উদ্ধার করে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। অভিযোগের ব্যাপারে জেএসএসের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীঘিনালায় জাতীয় বীমা দিবস উদযাপন

বিলাইছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শীতার্থদের পাশে মঈন উদ্দীন সেলিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাজস্থলীতে সীমান্ত সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

জুরাছড়ির কথা ভুলেন নি মাহফুজ; দেশসেরা মেয়েদের পাঠালেন উপহার

কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল ধ্বংস

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা অভিলাষ তঞ্চঙ্গ্যার

কাউখালীর সীমান্তে ইউপিডিএফ-জেএসএস বন্দুকযুদ্ধ, ১ জন নিহতের খবর

error: Content is protected !!
%d bloggers like this: