বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদু রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় পুরষ্কার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
আগস্ট ২০, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক ও শিক্ষক আব্দুর রহিম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাপাকুজ্জা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও রাঙামাটি জেলার সিনিয়র সাংবাদিক এম.কামাল উদ্দিন, রাঙামাটি দারুসসালাম একাডেমি ও এতিমখানার সুপার মাওলানা সামসুল আলম, মাইনীমুখ (ফাজিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মেধাবী ছাত্র ছাত্রীদের পুরষ্কার তুলে দিয়ে, ছাত্র ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগী ও ইসলামিক জ্ঞান অর্জনের লক্ষে উক্ত পুরষ্কার বিতরণীর আয়োজন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মোঃ আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিশুরা তাদের ঈমান আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। এতে করে দেশ এবং জাতিকে সঠিক ভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তাই লক্ষ্য ঠিক রেখে শিশুদের মানুষের মত মানুষ করতে হবে। আগামী দিনে এই শিশুরাই দেশ গড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: