বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২০, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

কক্সবাজারে এক অন্তঃসত্ত্বা দু’সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নাপিত পাড়ার স্বামীর বাড়ি লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম রোকসানা আক্তার (৩৫)। তিনি উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পার্শ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের মেয়ে। নিহতের পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দু‘টি ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে সংবাদ পান। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।

নিহতের পিতা নুরুল হকের দাবি, তার মেয়েকে শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখা বাধ্যতামূলক

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেল টিসিবির পণ্য 

কাপ্তাইয়ে ৮১টি ঈদের জামাত অনুষ্ঠিত

বিশ্ব স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার র‍্যালী ও আলোচনা সভা

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

শান্তিচুক্তি স্বাক্ষর দিবসে উপলক্ষে বাঘাইহাট সেনাজোনের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল ‎

error: Content is protected !!
%d bloggers like this: