বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে দুদকের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের চলমান কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশলী পরাগ বড়ুয়া, সহকারী প্রকৌশলী সুব্রত বুড়য়াসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যরা।

গত ১৮ আগস্ট দৈনিক আজকের পত্রিকায় কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প: কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় রাঙামাটি পৌর শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের ৫টি প্যাকেজে ৩৩৪ কোটি টাকার প্রকল্পে কার্যাদেশ না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। এ টাকা পুরোটা অর্থায়ন করছে এশিয়া উন্নয়ন ব্যাংক।

দুদকের রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, আমাদের কাছে এ প্রকল্প নিয়ে কিছু অভিযোগ ছিল। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমি নিজে এ অভিযানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেছি। পত্রিকা প্রতিবেদন প্রকাশের প্রতিবেদনের উপর প্রকৌশলী পরাগ বড়ুয়া কাগজপত্র গুছিয়ে রেখেছেন মনে হয়েছে আমার কাছে। প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে আমরা সরেজমিন কাজের স্থান পরিদর্শন করেছি। তদন্ত চলছে। অসংগতি পেলে আমরা মামলা পর্যায়ে যাব। সেভাবে এগুচ্ছি। অভিযানের সময় দুদক কর্মকর্তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি বইয়ের গরমিল খুজে পান। এছাড়া, অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের কাগজপত্র যাচাই-বাছাই করা ছাড়াও চলমান নিম্নমানের প্রকল্প কাজের স্থান পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।

এবিষয়ে জানতে চেয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে বার বার তার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন- নিখিল কুমার চাকমা

কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট নির্বাচন, ১১ পদে লড়ছেন ২৬ প্রার্থী

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত ১ আহত ৭

কাপ্তাইয়ে ঝড়ো হাওয়ায় দুই বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

পার্বত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রস্তাবনার আহবান মানুষের জন্য ফাউন্ডেশনের

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

দীঘিনালায় দুর্গোৎসবে সেনা জোনের সমন্বয় সভা

শিক্ষার্থীদের উৎসাহ দিতে ম্যারাথনে রাঙামাটি সরকারি কলেজের ৭ শিক্ষক

সুপ্রদীপ চাকমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করায় পাহাড়িদের একাংশে অসন্তোষ

মহাসড়ক ঘেঁষে অবৈধ বালির স্তূপ,বাড়ছে দুর্ঘটনা

error: Content is protected !!
%d bloggers like this: