সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
গোলামুর রহমান, লংগদু, রাঙ্গামাটি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মনির ও তার পরিবার।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাঙ্গীপাড়া ভারীযান চালক সমিতির অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মনির অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট লংগদু প্রেস ক্লাবে নিজাম গং—সমাত্ব বানু, পরবজান, মো. ইউনুছ, কহিনুর বেগম ও নিজাম উদ্দিন—আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা দাবি করেন, তাদের পূর্বপুরুষদের ১৯৮০/৮১ সালের সরকারের প্রদত্ত রেকর্ডীয় জায়গা আমি দখল করেছি এবং মারধর করেছি। প্রকৃতপক্ষে উল্টো তারাই আমাকে হামলা করে রক্তাক্ত করেছে এবং আমার বাবার রেকর্ডীয় জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, নিজামের ছেলে অভিযোগ করেছে আমি নাকি অন্য চারজনের কবুলতের জায়গা দখল করেছি। অথচ ওই ব্যক্তিদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই এবং তাদের হোল্ডিংয়ের জায়গা আমি দখল কিংবা কাগজ করিনি। সংবাদ সম্মেলনে মনির অভিযোগ করেন, ১৮ আগস্টের সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই অপপ্রচার চালানো হয়েছে।

প্রকৃত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, উপজেলার ২৩নং বগাচতর মৌজার ৬৫৭নং হোল্ডিংয়ে চারশত পঞ্চাশ শতক জমি তার নিজ নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং সেখানে তিনি শান্তিপূর্ণ ভোগদখলে আছেন। মনির এ ঘটনায় নিজাম গংয়ের মিথ্যা ও মানহানিকর বক্তব্যর প্রতিবাদ জানান এবং বিচারের দাবি করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকল স্থাপন

বিলাইছড়িতে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার মানবিক সহায়তা

বিলাইছড়ি সাইজাম পাড়ায় হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের তিন সংগঠনের উদ্বেগ  প্রকাশ

রাঙামাটি শহরে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে সুমি হত্যা, আটক দুইজনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: