মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লিমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সামিউল সানি শিক্ষার্থীদের হাতে বই ও চারা তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় মেজর সামিউল সানি বলেন,শিক্ষা এবং সবুজ প্রকৃতির সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পাহাড়ি-বাঙালি সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই উদ্যোগে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে এবং পরিবেশবান্ধব কার্যক্রমেও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় অভিভাবকরা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই উদ্যোগে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন উপস্থিত সকলে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে গৃহবধূকে হত্যার প্রতিবাদে খড়াছড়িতে মানববন্ধন

আমার জীবন আমার স্বাস্থ্য আমার ভবিষ্যত প্রকল্পের শেয়ারিং মিটিং ও মেলা অনুষ্ঠিত

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

কাপ্তাই জয়কালী মন্দির এর নতুন কমিটি গঠন

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন

রাঙামাটির সাজেকে ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, ত্রিপুরা শিশু গুলিবিদ্ধ

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

চন্দ্রঘোনা থানা এবং কেপিএম মিল পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

সার্কেল অফিস ও বিলাইছড়ি থানা  পরিদর্শন করেন পুলিশ সুপার 

error: Content is protected !!
%d bloggers like this: