বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে কর্তব্যরত রাকিবুল ইসলাম নামে এক ভূয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে আমজাদ মেডিকেল হলে ভুয়া চক্ষু ডাক্তার দ্বারা দীর্ঘদিন রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন এ অভিযোগের ভিক্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে সেখানে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানরত অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল ডিগ্রি ও বিএমডিসি’র নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন স্বীকার করেন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ প্রমাণিত হওয়ায়। অভিযুক্ত  ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনস্বার্থে এধরণের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: