বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও ২০২৫ সনের জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় এবং রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিতর্ক প্রতিযোগীতায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগড় রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা। ‘অভাব নয়, কেবলমাত্র সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়।

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ প্রমুখ।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদের পানি না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ছাত্রলীগ নেতা জয় হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টিএসএফের মানববন্ধন

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট” নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের

কাউখালীতে সিএনজি অটোরিকসাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বাঙ্গালহালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: